নিজস্ব প্রতিবেদক: পবা যুবদলের সাবেক সভাপতি নওহাটা পৌরসভা বিএনপি সাবেক সহ-সভাপতি গোলাম মুর্তজার বড় ভাই আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। বেলা ১১টায় নওহাটা পৌরসভার কাজিরপাড়া স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে স্থানীয় গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, নওহাটা পৌর সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক এডভোকেট ইসলাম পিটারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।