নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে নগরীতে ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ রাজীবের মৃত্যু ১৩তম বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাঁর স্মরণে রাজীব চত্বরে প্রতিকৃতিতে পুষ্প মাল্যদান, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডা. রাজীব স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন রাসিক কাউন্সিলর আব্দুল মোমিন, রাসিক কাউন্সিলর আব্বাস আলী সরদার, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ কোর্টের পিপি এ্যাড. মোসাব্বিরুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটর কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক আবুল বাশার রাহাত, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, মহানগর ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি কল্যাণ কুমার জয়, মাওলানা আব্দুল মালেক, ছাত্রলীগ নেতৃবৃন্দ একে ফরহাদ রাসেল ও নবাব আলী সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহানগর ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় ও মনিরুজ্জামান উজ্জলের উপস্থাপনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ড. মো. জাকির হোসেন। এর আগে রাজীব চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ।