বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নগরীর জ্যোতি অপটিকসের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর লক্ষীপুরের জ্যোতি অপটিকসের বিরুদ্ধে নানা অনিয়মসহ সাধারণ মানুষের সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। মতিউর রহমান নামে এক ব্যক্তি বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মতিউর রহমান তার প্রতিবেশী নাজমুস সাকিবের চোখ পরীক্ষা করান ডাক্তার নুরুল ইসলামের নিকট। চোখ পরীক্ষার কাগজপত্র নিয়ে গত ১৯ সেপ্টেম্বর জ্যোতি অপটিকসে একটি চশমা তৈরী করতে দেন। যার মেমো নং ১৮২৩।

চশমা ডেলিভারি নেওয়ার পর তিনি দেখেন যে চশমাটির পাওয়ার সঠিক হয়নি। বুধবার সন্ধার সময় দোকানে গিয়ে সমস্যার কথা বললে দোকান মালিক বিষয়টি অস্বীকার করেন এবং মতিউর রহমানের সাথে খারাপ ব্যবহার করেন। পরে মেশিনে চশমা পরীক্ষা করে রিপোর্ট নিয়ে গেলেও কোন সমাধান পাননি। তাই তিনি বাধ্য হয়ে এ অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, জ্যোতি অপটিকসের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। উভয়পক্ষকে নোটিশ করা হয়েছে। আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin