রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নতুন কুঁড়ি স্পোর্টস এ রাজশাহী থেকে ক্রিকেটে বালক চ্যাম্পিয়ন ও ফুটবলে রানার আপ বালিকা দল

  • প্রকাশ সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এ রাজশাহী থেকে ক্রিকেটে বালক দল চ্যাম্পিয় ও ফুটবলে রানার আপ হয়েছে বালিকা দল। উভয় দল প্রধানমন্ত্রী তারেক রহমান এর নিকট হতে পুরস্কার নেন। এ সময়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনযোগী হতে হবে। “কোমলমতি শিক্ষার্থীরা যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদেরকে সহযোগিতা করবে।” শিক্ষার্থীদের তিনি বলেন, “নিজেকে ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তাহলেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।”

সোমবার বিকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাঠের পাশে বসে প্রধানমন্ত্রী বালিকাদের ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন। এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ছাড়াও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মীর হেলাল, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ক্ষুদে খেলোয়াড়রা উচ্ছ্বাসে মেতে উঠে। এসময় তাদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, “বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে।” দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও যেন বর্তমান প্রজন্ম ভালো করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শিক্ষার্থীদেরে উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো চিকিৎসক বের হবে। তোমাদের ভেতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ক্রিকেটার, ভালো সুইমার ও ভালো টেনিস প্লেয়ার বের হবে।”

তিনি বলেন, “আজ তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছো। তোমাদের মধ্যে থেকেই এই দেশের ভালো মানুষ তৈরি হবে। যারা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজেই নিজেকে কখনও ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।”

তিনি বলেন, “বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে সীমাবদ্ধতা ডিঙ্গিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।” প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনযোগী হতে নতুন প্রজন্মকে তাগিদ দেন। তিনি প্রতিশ্রুতি দেন তারা যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদেরকে সহযোগিতা করবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট মাঠে বসে উপভোগ করেন তিনি। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুলশিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। সারাদেশের ন্যায় রাজশাহীতেও এদিন এর উদ্বোধন হয়। এরপর দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ ৮টি ডিসপ্লেতে অংশ নেয়। পরবর্তী সময়ে প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin