নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিল্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার আয়োজনে মঙ্গলবার রাজশাহীতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নগরীর মহিষবাথানস্থ্য আব্দুল মজিদ মোমোরিয়ার একাডেমি হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিল্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিল্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির কেন্দ্রীয় সভাপতি আবু তালেব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম ও রাজশাহী বিভাগীয় সদস্য সচিব ইয়াকুব আলী। সভায় নর্থ বেঙ্গল কিল্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার সচিব ফারুক হোসেন এর সঞ্চালনায় আরো উপ¯িথেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন ও সমাজ কল্যাণ সচিব মুহসিনা নিপাসহ অত্র সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন কিন্ডারগার্টেন এর প্রধানগণ।
সভায় নর্থ বেঙ্গল কিল্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির কার্যক্রমসমুহ বাস্তবায়ন ও গতিশীল করা, শিক্ষকদের প্রশিক্ষণ, বৃত্তি পরীক্ষা গ্রহন, কিণ্ডারগার্টেন নিবন্ধন করা, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, বাংলাদেশ কিণ্ডারগার্টেন শিক্ষাবোর্ড গঠন, অভিন্ন বই ও সিলেবাস এবং প্রশ্নপত্র ব্যবহার সম্পর্কে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা করেন।
প্রধান অতিথি এ সময়ে বলেন, কোন দাবী আদায় করতে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার। এই চিন্তা থেকেই এই সোসাইটি করা। কারন কিণ্ডারগার্টেন এর মাধ্যমে সরকারের শিক্ষা এজেণ্ডা বাস্তবায়ন হচ্ছে। সেইসাথে এমডিজি বাস্তবায়নে এই সকল প্রতিষ্ঠানের গুরুত্ব কোনভাবেই কম নয়। এখন এসডিজি বাস্তবায়নেও এই প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। বিধায় কিণ্ডারগার্টেন এর সুখময় দিন হলে একতা অবশ্যই প্রয়োজন। আর এর গুরুত্বপূর্ণ প্লাটফরম হচ্ছে নর্থ বেঙ্গল কিল্ডারগার্টেন এণ্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি। এর পতাকা তলে সবাইকে আসার আহ্বান জানান তিনি।