নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রীজ সংলগ্ন নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আফসার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদও উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহীর সভাপতি গোলাম সারওয়ার স্বপন, পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল, নাটোর জেলা শাথার সচিব মোহাম্মদ আলী ও রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেন। এছাড়াও বিভিন্ন থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা শিশুদের জন্য খুব প্রয়োজন। কারন কায়িক পরিশ্রম না হলে শরীর সুস্থ্য থাকেনা। সুস্থ্য শরীর গঠনে এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সন্তানদের বিরত রাখতে খেলাধুলা অবশ্যই করাতে হবে।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। এই কথা মনে রেখে খেলাধুলা করতে হবে। সেইসাথে নিয়মিক লেখাপড়া করতে। তাহলেই একজন প্রকৃত মানুষ হিসেবে শিক্ষার্থীরা গড়ে উঠতে পারবে বলে উল্লেখ করেন। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।