বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নাটোরে এনবিকেপিএসএস’র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৪৩৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির আয়োজনে শনিবার সপ্তমবার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। নাটোর এন.এস কলেজ মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির সভাপতি এ.্এইচ.এম একরামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির রাজশাহী বিভাগের আহ্বায়ক ও রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির রাজশাহী বিভাগের সদস্য সচিব ইয়াকুব আলী। নাটোর জেলা নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন।

প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, শুধু লেখাপড়া কওে একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারেনা। তাঁকে প্রকৃত মানুষ হয়ে উঠতে হলে লেখাধুলা ও সাংস্কৃতিক মনা হতে হবে। সেইসাথে নতুন প্রজন্মকে মোবাইল থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম সারওয়ার স্বপন বলেন, শুধু স্কুল নয়, থানা ও জেলা পর্যায়ে তিনি এই কর্মসূচী শুরু করেছেন। আগামীতে বিভাগীয় পর্যায়ে হবে বলে উল্লেখ করেন। আর এই ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য সবার সহযোগি কামনা করেন তিনি। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে উপস্থিত অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin