নিজস্ব প্রতিবেদক: নাটোর পৌরসভা সদর ও বাগাতিপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান বুধববার বেলা ৩টায় অনুষ্ঠিত হয। রাজশাহী বিভাগীয় কমিশনারের আয়োজনে এবং অত্র কার্যালয়ের হলরুমে মেয়র ও কাউন্সিলরদেররর শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগয়ি কমিশনার জিএসএম জাফর উল্লাহ। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিভাগীয় কমিশনার কার্যালয়েল স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক, উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন ও ডিডিএলজি সাওয়ার।
শপথ নেন নাটোর বাগাতিপাড়া পৌর সভার নব-নির্বাচিক মেয়র এ কে এম শরিফুল ইসলাম ও নাটোর সদর পৌরসভার মেয়র উমা চৌধুরী। এছাড়াও বাগাতিপাড়া পৌরসভার সংরক্ষিক আসনের কাউন্সিলর সাহারা বেগম, মুর্শিদা বেগমম ও মুসলিমা বগম। সাধারণ আসনে কাউন্সিলরগণ হলেন, খাইরুল ইসলাম, মোহসীন আলী, নুরুল ইসলাম সরকার, আবু হেনা মোঃ কামরুজ্জামান, আজিজুর রহমান, ইউসুফ আলী, আব্দুল কুদ্দুস, মতিউর রহমান শাহীন ও আব্দুল গনি।
এদিকে নাটোর সদর পৌরসভার কাউন্সিলরগণ হলেন, সংরক্ষিত আসনের নারগীছ পারভীন, কহিনুর বেগম পান্না ও আয়শা আক্তার, সাধারণ আসনে মলয় কুমার রায়, জাহিদুর রহমান জাহিদ, ফরিদ আহম্মেদ, আশরাফ খান চৌধুরী, খন্দকার রোকুনুজ্জামান হিরো, আরিফুুর রহমান ও মীর মোহাম্মদ নাফিউ ইসলাম।
শপথ শেষে বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, স্থানীয় সরকার জনগনের পাশে থেকে সেবা করার স্থান। এছাড়াও এখান থেকেই উন্নয়নের মুলমন্ত্র পঠিত হয়। সে লক্ষে তিনি শপথ গ্রহনকারী সকলকে জনগণের পাশে থেকে সততা, নিষ্ঠা ও জবাব দিহিতার সাথে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে। নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মাথা পিছু আয় এখন আড়াই হাজার ডলার ছাড়িয়ে গেছে।

তিনি আারো বলেন, আসছে ডিসেম্বরের মধ্যে তিন হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে জানান তিনি। সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সততার সাথে নিরলসভাবে কাজ করার আহবান জানান বিভাগীয় কমিশার। বক্তব্য শেষে উপস্থিত সকলকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ গত ১৬ জানুয়ারী উভয় পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নাটোর সদর পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী ও বাগাতিপাড়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) এ কে এম শরিফুল ইসলাম ইসলাম মেয়র পদে এবং উপস্থিত অন্যান্য কাউন্সিলরগণ নির্বাচিত হন। গত ২৬ জানুয়ারী সরকারীভাবে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। আর বুধবার বেলা ৩টায় নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন হয়।