রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬

  • প্রকাশ সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে দিনব্যাপী আনন্দ-উৎসব, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও মিলনমেলার মধ্য দিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ‘ফ্যামিলি ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়। শনিবার নগরীর শহীদ জিয়া শিশু পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহীর শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং মিলনমেলায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দঘন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী নায়েবে আমির ডা. মুহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, আরইউজের সাবেক সভাপতি ও কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু ও সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজসহ স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ এবং রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের প্রয়োজনে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে থেকেও দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ব্যস্ততায় পরিবারের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। বছরে একদিন ফ্যামিলি ডে আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ হলেও প্রতিদিনই পরিবারের জন্য কিছুটা সময় রাখা প্রয়োজন। কারণ দিন শেষে পরিবারের মানুষই সবচেয়ে কাছের এবং তারাই সবসময় পাশে থাকে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সবার সহযোগিতায় রাজশাহীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। দায়িত্ব গ্রহণের পর নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ ও সবুজায়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দুর্নীতিমুক্ত ও দলীয় প্রভাবমুক্ত একটি উন্নত রাজশাহী গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে আরইউজের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেন, পেশাগত ব্যস্ততার কারণে সাংবাদিকদের অনেকেরই পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ হয় না। সেই বাস্তবতা বিবেচনায় সদস্য ও তাদের পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও ফ্যামিলি ডে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সদস্যদের কল্যাণ, ঐক্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করাই সংগঠনের অন্যতম অঙ্গীকার।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও সুসংহত করা এবং পরিবারগুলোর মধ্যে সম্প্রীতি ও আন্তরিকতার বন্ধন জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরাও এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin