বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

নানা আয়োজনে রাজশাহীতে বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ’র নতুন কমিটির অভিষেক

  • প্রকাশ সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দিনব্যাপী বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) নতুন কমিটির অভিষেক, নবীন বরণ, নাট্য এ্যাওয়ার্ড, গুণীজন সম্মাননা ও বনভোজন অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী তানোর উপজেলার নাইস গার্ডেনে অত্র কমিটির আঞ্চলিক পরিষদ রাজশাহীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার।

বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) নতুন আঞ্চলিক পরিষদ রাজশাহীর সভাপতি ওয়াজেদ আলী খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেক উপস্থিত ছিলেন বেনানাশিস কেন্দ্রীয় পরিষদের চেয়ারপার্সন আলেয়া ফেরদৌসী ও মহাসচিব মীর নাসির আহম্মদ নিউটন।

উপস্থিত ছিলেন বেনানাশিস আঞ্চলিক পরিষদ রাজশাহীর সহ-সভাপতি গোলাম মুর্শেদ মুসা ও মামুন-উর রশীদ মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, সাহেদ সিদ্দিকী ফ্রান্স, সাংগঠনিক সম্পাদক মাসুম আক্তারুজ্জামান অনীক, অর্থ-সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, দফতর সম্পাদক জুলফিকার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মর্তুজা হেনা, সমাজ কল্যাণ সম্পাদক শাহনাজ পারভীন শিল্পী, সাংস্কৃতিক সম্পাদক লুবনা রশীদ সিদ্দিকা, কার্যনির্বাহী সদস্য মকসেদ আলী, মতিউর রহমান রান্টু, আরিফ উজ্জামান নবাব, আসাদ আলী, নুরজাহান বন্যা, আঞ্জুমান আরা শিফা, আবু জাফর মোঃ ফজলুল হক রনি, হামিদা আক্তার বানু ও দেবশ্রী মণ্ডলসহ বাংলাদেশ বেতার রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বেতার নাট্যকার ও নাট্যশিল্পী সংসদের রাজশাহী আঞ্চলিক পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে রাজশাহী বেতার বেনানাশিস এ্যাওয়ার্ড ২০২২ দেওয়া হয়। শ্রেষ্ঠ নাটক সুর্যরথে যাত্রা, শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে মোস্তফা মোঃ আব্দুর রব, শ্রেষ্ঠ নির্দেশক হিসেবে আব্দুর রউফ, সুপ্রভাত নাটকে মাহী কানহার চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মামুন-উর রশীদ মুকুল, শেষপর্বে শ্রীকান্ত নাটকে কলমি লতা চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জান্নাতুল রাব্বী বিনতে হান্নান রোশনি।

এছাড়াও এসময় চারজনকে গুনিজন সম্মাননা সংবর্ধনা দেওয়া হয়-নাটক রচনায় বিশেষ অবদান রাখায় মোস্তফা মোঃ আব্দুর রব, নাট্য নির্দেশনায় বিশেষ অবদান রাখায় একেএম জাহিদ, অভিনেতা হিসেবে বিশেষ অবদান রাখায় রেজাউল করিম রনু, অভিনেত্রী হিসেবে বিশেষ অবদান রাখায় মধুমিতা চৌধুরীকে গুনিজন সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য আগামী ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত সাত দিনব্যাপী এফএম ৮৮.৮ মেগাহার্জে রাত সাড়ে ৯ টায় বেতার নাট্যোৎসবে নাটক “মুজিব সর্বময়ী প্রেরণা, রক্তদহের সোনা বউ, শেষপর্বে শ্রীকান্ত, অবশেষে মৃত্যু, সূর্যরথে যাত্রা, জামাই ভোজ ও সুপ্রভাত প্রচারিত হবে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin