নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিন উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর সিএ্যান্ডবি মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে বিকেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুশেন কুমার শ্যামদুয়ার ও পাহাড়িয়া গবেষক অভিলাস বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা সিদ্দিকা কবিতা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহ্জাহানসহ সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থী আদিবাসী জনগণ।

দিনব্যাপি কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধুর চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অতিথিগণ শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।