মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নানা আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় রাজশাহীতে এবারের পলো বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন না থাকলেও নানা আনুষ্ঠানিকতায় রাজশাহীতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪২৯। পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছরকে বরণ করতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহানগরীর আলুপট্টি থেকে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। রাজশাহীর এই মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এ আয়োজনে মুক্তিযুদ্ধ পাঠাগার, রাজশাহী থিয়েটার, জয় বাংলা সাংস্কৃতিক জোট, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্র, রাজশাহী ফিলম সোসাইটি,শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছিলেন।

এর আগে সকাল সাড়ে ৬টায় পদ্মার ধারে বটতলায় প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকতার শুরু হয়। পরে দুই ঘণ্টা ধরে চলে গান, কবিতা ও নৃত্য। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন বিদ্যাপীঠেও বিভিন্ন আয়োজনে উদযাপন করা হয় বাংলা নববর্ষ। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম জানান, উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচীর মধ্যে দিয়ে এই দিনটি পালন করে। বেলা ১১টায় মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচরি সূচনা করা হয়। র‌্যালি শেষে রাজশাহী শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নবর্ষের ইতিকথা নিয়ে আলোচনা সভা হয়। সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। এছাড়াও রাজশাহী শিল্পকলা একািেডমর কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মন্জুর কাদের বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এছাড়াও শিশু একাডেমির শিশুদের সমন্বয়ে বাংলা নববর্ষের উপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছোট শিশুদের মধ্যেও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin