রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

নানা আয়োজনে রাজশাহীতে বিশ্ব নদী দিবস পালিত

  • প্রকাশ সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহীতে বিশ্ব নদী দিবস পালিত হয়। এ লক্ষে রোববার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জাতীয় নদী রক্ষা কমিটি রাজশাহী আহবায়ক আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী সভাপতি জামাত খানসহ ।

প্রধান অতিথি বলেন, রাজশাহীতে দখলকৃত নদী উদ্ধার, নদীর উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল উদ্ধার, আবর্জনা পরিস্কার, মরা নদীগুলো সচল করার জন্য প্রকল্প গ্রহন করা হয়েছে। সেইসাথে সিটি কর্পোরেশনের সাথে লিয়াজো করে পদ্মা নদীর ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

আলোচনা সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin