বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা আয়োজনে রাজশাহীতে শহীদ দুলাল দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচী ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাজশাহীতে শহীদ দুলাল দিবস পালন করা হয়। সোমবার দুপর ১২টার দিকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য হাবিবুর রহমান বাবু, নফিকুল ইসলাম সেল্টু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিব, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দলীয় ও পারিবারিকভাবে শহীদ দুলালের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ১৯৯০ সালের ৫ ডিসেম্বর সামরিক স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তৎকালীন মন্ত্রী নুরুন নবী চাঁদের বাড়ির সামনে দিয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিল যাচ্ছিল। ঐ সময় মিছিলে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন রাজশাহী মহানগর ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি রফিকুল ইসলাম দুলাল। সেই দিন থেকে রাজশাহীতে প্রতিবছর দিনটিকে ‘শহীদ দুলাল দিবস’ হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin