বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা আয়োজনে রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির বিজয় দিবস পালন

  • প্রকাশ সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি নানা আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তারা।

এরপরে একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধের উপরে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অত্র প্রতিষ্ঠানের হলরুমে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য যোগেন্দ্রনাথ সরেন, সুসেন কুমার স্যামদুয়ার ও কস্তান্তিনা হাঁসদা, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও কবীর আহম্মেদ বিন্দু, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার বেঞ্জামিন মুর্মু ও একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেইসাধে এই বিজয় ছিনিয়ে আনতে বাংলাদেশের আপামর জনসাধারণ ও মা-বোনরা যে কষ্ট স্বীকার, আত্মত্যাগ ও নিজদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছিলেন সে ইতিহাস তারা তুলে ধরেন। বক্তব্য শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin