নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ও এসিডির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এ সময় ধর্ষণ হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদ জানান তারা। মানববন্ধন থেকে বক্তারা বলেন, দেশে অনেক আইন থাকলেও, সেভাবে আইনের ব্যবহার না হওয়ার দুর্বৃত্তরা এই সাহস পাচ্ছে। প্রচলিত আইনেই দ্রুততম বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে এমন ঘটনা ঘটবে না বলে উল্লেখ করেন তারা। এ সময় এমন ঘটনা প্রতিহতে সামাজিক ভাবেও মানুষের সচেতনতার প্রয়োজন মনে করে তারা।
তারা আরো বলেন, যারা প্রকাশ্যে এ সকল করে তারা আসলে মানুষ নয়। এই সকল অমানুষ ও পশুদের কোনভাবেই ছাড় দেয়া ঠিক নয়। আর তাদের পক্ষে কোন আইনজীবীর দাঁড়ানো উচিৎ নয় বলে তারা মনে করেন। ঐ সকল মানুষরুপি পশুরা যখন বুঝবে দেশের প্রচলিত আইনও তাদের পক্ষে না দাঁড়াবে, তখন হয়তবা এ সকল নির্যাতন ও ধর্ষন অনেককাংশে কমে আসবে বলে বক্তৃতায় উল্লেখ করেন তারা।
মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় এর সভাপতিত্বে, উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, আইনজীবী চুনি, পরিবর্তন সংস্থার পরিচালক রাশেদ রিপন ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনাসহ আরও অনেকে।