মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে রাজশাহীতে জাতীয় পার্টির মানববন্ধন

  • প্রকাশ সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর জাতীয় পার্টি। বুধবার (২৩ মার্চ) নগরীর জিরো পয়েন্টে মানববন্ধন সমাবেশে জাতীয় পার্টি ও দলের সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন সমাবেশে অংশ নিয়ে প্রধান বক্তার বক্তব্যে ড. আবু ইউসুফ সেলিম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এতটাই বৃদ্ধি পাচ্ছে যে, সাধারণ খেটে খাওয়া মানুষসহ নিম্ন মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে।

তিনি আরো বলেন, মানুষ এখন ঐ টিসিবির ২ লিটার তেল, ২কেজি ডাল ও ২ কেজি চিনির জন্য কাজ ফেলে রেখে হুমড়ি খেয়ে দৌঁড়াচ্ছে। রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক করা না হলে জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধন সমাবেশের সভাপতিত্ব করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহবায়ক সাইফুল ইসলাম স্বপন। সদস্য সচিব ইকবাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অশোক কুমার রাজ, ওয়াসির রহমান দোলোন, সালাউদ্দিন মিন্টু, সাহাবুদ্দিন, এশাদুল ইসলাম, আব্দুর রহমান খান লাভলু, আব্দুল সালাম খান, আশরাফ আলী, শফিকুল ইসলাম, সাঈদ মিন্টু, রায়হান আলী, রমজান আলী, জাহাঙ্গীর, সিমিত নাহার হিমেল, আকত্তারুল জামান, এস কে তুষার ও শাওনসহ অন্যান্য নেতাকর্মী।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক পর্যায়ে না আসলে জাতীয় পার্টি বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। রমজান মাস বিবেচনা করে ভর্তুকি দিয়ে হলেও দাম কমাতে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin