রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নিরাপদ পোল্ট্রি নিশ্চিতে, খামারী, ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে ক্যাবের কর্মশালা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্যাবের ফুড সেফটি কার্যক্রমে নিরাপদ পোল্ট্রি নিশ্চিত করণে উৎপাদক, ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে আজ মঙ্গলবার নগরীর এক অভিজাত রেস্তোরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. জুলফিকার আকতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপুর্ব অধিকারী, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান ও পবা প্রাণি সম্পদ কর্মকর্তা মনিরুল ইসলাম।

কর্মশালায় নিরাপদ খাদ্য বিশেষ করে নিরাপদ পোল্ট্রি উৎপাদন, বিপনন ও ভোক্তা অধিকার ও করনীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়। কর্মশালায় পবার ৪০ জন মডেল খামারি কিভাবে তাদের খামারে নিরাপদ মুরগি উৎপাদন করছেন তা তুলে ধরেন। মডেল খামারগুলো থেকে এই মুরগি ভোক্তা পর্যায়ে পৌছে দিতে নগরীর অভিজাত হোটেল মালিকরা আগ্রহ প্রকাশ করেন এবং সহজে কিভাবে তাদের কাছে এই মুরগি পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা করেন।

পবা কনজুমারস এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক কাজী নাজমুল ইসলাম এর সঞ্চালনায় নিরাপদ খাদ্য কার্যক্রম টেকসইকরণ ও সম্প্রসারণ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ক্যাবের মাঠ সমন্বয়কারি মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ খান, সহ- সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক রাশেদ ইসলাম, প্রচার সম্পাদক আশফাক হোসেন ইমন ও মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা নওরিন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin