সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্রই সহ্য করা হবেনা: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিএনপি দীর্ঘ সতের বছর ধরে নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছে। আর এই নির্বাচন বানচালের জন্য জামায়াতে ইসলাম ও তার সাথে আরেকটি দল রয়েছে। যাদের কোন ভিত্তি নাই। কারন জামায়াত জানে তারা নির্বাচন করলে কয়টি আসন পাবে। তাহলে বিএনপি নির্বাচন চাইবেনা ঐ সকল দল নির্বাচন চাইবে? শুক্রবার হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি আরো বলেন, ৩৬ জুলাইয়ে পবার বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। এখনো একজনের শরীরে গুলি রয়েছে। তার গুলি বের করতে হবে। এরকম আহত অনেক রয়েছে বিএনপিতে। নিহত হয়েছেন অনেক নেতাকর্মীবৃন্দ। তবুও থেমে নেই বিএনপি। বিএনপি দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করেছে। অমানবিক নির্যাতন সহ্য করেছে। অথচ দশ মাসেই আওয়ামী লীগ হয়রান হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, পবা হচ্ছে বিএনপি’র ঘাটি । এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এরপর এডভোকেট কবির হোসেন ও মিজানুর রহমান মিনু নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালে নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী ছিলেন। ঐ নির্বাচনে মাত্র এক ঘন্টায় প্রায় আশি হাজার ভোট পেয়েছিলেন বলে জানান তিনি। পবার মানুষের এই ভালবাসা তিনি কোনদিন ভূলবেন না। এজন্য তিনি সংসদ সদস্য না হলেও এখন যেভাবে মানুষের পাশে আছেন আগামীতেও থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

মিলন বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তারুন্যের অহঙ্কার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি দীর্ঘ সতের বছর দেশের বাহিরের আছেন। পতিত সরকারের ফ্যাসিস্ট খুনি হাসিনা তাঁকে মেরে ফেলতে চেয়েছিলো। কিন্তু আল্লাহর রহমতে পারেনি। তিনি দেশে এসে এদেশের হাল ধরবেন বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেদিন বাংলাদেশের সকল প্রান্ত থেকে মানুষ ঢাকায় যাবেন তাঁকে স্বাগত জানাতে। রাজশাহী থেকেও হাজার হাজার নেতাকর্মী যাবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলাম গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা পাড়া মহল্লায় সেলাই প্রশিক্ষণ দেয়ার নামে নারীদের জামায়াতে ইসলামী করার জন্য চাপ প্রয়োগ করছে। তাদের মধ্যে ইসলামের দোহাই দিয়ে বিভ্রান্ত করছে। শুধু তাইনয় বানোয়াট ফতুয়া দিয়ে তাদের মনের ভিতরে ভয়ের সৃষ্টি করছে। এ অবস্থা থেকে তাদের বিরত রাখতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে। আওয়ামীলীগ ও তার জোট ছাড়া অন্যান্য সকল দলের নেতাদের নিয়ে এই সরকার গঠন করা হবে বলে উল্লেখ করেন তিনি। এজন্য জামায়াতসহ ষড়যন্ত্রকারী দলের নেতাদের সংযত থাকার আহ্বান জানান তিনি।

 

হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জেলা শাখার সদস্য শাহজাহান, পবা উপজেলাবিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, মহানগর ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, বিএনপি নেতা রমজান আলী, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহিন রেজা শান্নান, জেলা যুবদলের সদস্য সাহেব জাদা, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান। এছাড়াও অত্র ইউনিয়ন বএনপি, অঙ্গ ও সহযেগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin