সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নিহত জুবায়ের এর খুনিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের জুবায়ের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব পালশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুম জুবায়েরকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযা পূর্ব বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন, খুনি, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের কোন দল নেই। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তিনি।

মিলন আরো বলেন, নিহত জুবায়ের স্বেচ্ছাসেবক দল ধুরইল ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। তার মৃত্যুতে নিজের এবং দলের পক্ষ থেকে মরহুমের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে খুনিদের শাস্তি নিশ্চিত করার জন্য আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, পবা-মোহনপুরে পুকর খনের মহা- উৎসব চলছে পতিত সরকারের আমল থেকে। এটা এখনো চলমান আছে। এই অবৈধ পুকুর খনন কোনভাবেই হতে দেয়া হবেনা। আর যদি কেউ খনন করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

মিলন আরো বলেন, খুনের ঘটনা শোনার পর পরই তিনি মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার এবং মোহনপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) এর সাথে এ বিষয়ে কথা বলেছেন এবং দ্রুত আসামীদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ করেছেন। শেষে সকলকে ধর্য্যধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন তিনি।

জানাযায় উপস্থিত পবা-মোহনপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকাবাসী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত বুধবার জুবায়েরকে(২১) মাটিকাটা ভেকু (এক্সেভটর) গাড়ির চাকার নিচে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে (ইন্না—–রাজিউন)। নিহতের পরিবার জানান এর সাথে জড়িত ছিলো মোহনপুর উপজেলার ভীমনগর গ্রামের বকুল, রুহুল ও রুবেলসহ আরো ব্যক্তিরা। ঘটনাস্থল মোহনপুর ইউএনও এবং পুলিশ পরিদর্শন করেছেন বলে জানান এলাকাবাসী। মরহুম স্ত্রী, বাবা-মা, ভাইবোন, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মিলন বেলা ১২টার দিকে মোহনপুরের কুঠিবাড়ী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা সম্মলিত র্লিফলেট বিতরণ করেন। তিনি পুরো হাট প্রদক্ষিণ করেন। সেইসাথে হাটে আগত জনগণ এবং ব্যাবসায়ীদের সাথে কুশল বিনিময় এবং তাদের হাতে লিফলেট তুলে দেন। এ সময়ে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাটে সে সময়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin