মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নিয়মিত যোগব্যায়াম করুন, সুস্থ থাকুন

  • প্রকাশ সময় শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নিজে সুস্থ থাকি পরিবারকে স্বস্তিতে রাখি’ এই স্লোগান ও ‘সুস্থ শরীর সুস্থ মন গড়ে তুলি হতাশাবিহীন জীবন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে যোগব্যায়াম প্রশিক্ষণ। শরীর ও মন ভাল রাখতে ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নাই। সুস্থ থাকতে হলে প্রতিদিন একটি মানুষকে অনন্ত ৩০মিনিট হাটতে বা ব্যায়াম করতে হবে। আর যোগব্যায়াম! সেতো কথাই নাই। এই ব্যায়াম শরীরের জন্য অনেক উপকারী।

এসব চিন্তা করে এবং মানুষের উপকার করার লক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ব্ল্যাক বেল্ট (সেকেন্ড ড্যান) প্রাপ্ত মোস্তফা নিজ উদ্যোগে সম্পূর্ন বিনামূল্যে যোগব্যায়াম প্রশিক্ষণ প্রদান শুরু করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ৪ তারিখ এর উদ্বোধন করা হয়। এ বিষয়ে প্রশিক্ষক মোস্তাফা বলেন, তিনি একজন কারাতে করা মানুষ। শরীরকে বিভাবে ভাল রাখতে সে সম্পর্কে তিনি ভাল করেন জানেন। সেই জায়গা থেকে এই উদ্যোগ গ্রহন করেছেন তিনি। সপ্তাহে প্রতিদিন রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার ওয়াই এম স্পোটিং ক্লাব মাঠে সকাল সাড়ে ৬টা থেকে প্রশিক্ষণার্থীদের নিয়ে এই ব্যায়াম শুরু করেন তিনি । চলে ঘন্টাকাল ব্যাপি।

তিনি আরো বলেন, এই যোগব্যায়াম করলে হ্টাু, ঘার ও কোমড় ব্যাথা ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও কষ্ঠকাঠিন্ন দূর ও চীর্ব দ্রুত কমে যায়। সেইসাথে ক্ষুধা লাগে এবং ভাল ঘুম হয় বলে জানান তিনি। এই ব্যায়াম সব বয়সী ছেলে-মেয়ে ও নারী পুরুষ করতে পারে। সকল শ্রেণির পেশার মানুষদের এই ব্যায়াম ও শরীর চর্চা প্রশিক্ষণে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। বর্তমানে চল্লিশজন বিভিন্ন বয়সী প্রশিক্ষণার্থী রয়েছে। তবে প্রতিদিন এর সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।

এই যোগব্যায়ামের উপকারীতা সম্পর্কে প্রশিক্ষণার্থী পরাগ ও আবুল বাশার পল্টসহ অন্যান্যরা বলেন, এই ব্যায়ম মানব দেহের অত্যন্ত উপকারী। দীর্ঘদিন চিকিৎসা করে যে ফলাফর তারা পাননি এই যোগব্যায়াম করে এই কয় মাসে অনেক উপতার পেরেছেন এবং শরীরের বিভিন্ন গীটের ব্যথাসহ শরীরের অন্যান্য অঙ্গ ও প্রত্যাঙ্গ এর ব্যাথা থেকে তারা অনেক উপশম পেয়েছেন। তারা সকল শ্রেণির পেশার নারী পুরুষদের এই ব্যায়াম করার আহ্বান করেনে।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মধ্যে প্রশিক্ষণের সময় ব্যাবহারের জন্য জার্সি প্রদান করা হয়। রাসিক ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সকল প্রশিক্ষর্ণীর জন্য এই জার্সি প্রদান করেন। রাসিক ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য এ কে এম জামান জুয়েল ও ডাক্তার শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথি এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin