বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবায় আলুর দাম নিয়ন্ত্রণে কোল্ড স্টোরেজে ইউএনও’র অভিযান, পঞ্চাশ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে পবা উপজেলার বিভিন্ন বে-সরকারি কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেন। এর মধ্যে শনিবার বেলা ১১টায় উপজেলার হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

উপজেলা তথ্যসূত্রে জানা গেছে, উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি প্রতি সপ্তাহে আলুর দাম বৃদ্ধির সাথে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখার লক্ষ্যে আলুর বৃহদাকার সংরক্ষণকারীদের তালিকা, বর্তমান মজুতের পরিমাণ, মজুদকাল প্রভৃতি তথ্যবিবরণী পর্যবেক্ষণ করছে। সেই লক্ষ্যে হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন জানান, সরকার সারা দেশে কোল্ডস্টোরের আলু মূল্য নির্ধারণ করে দিয়েছে। এই লক্ষ্যে বাস্তবায়নে বাজার দর নিয়ন্ত্রণ ও মজুদদারি ঠেকাতে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে আপডেট রাখবার কোন বিকল্প নেই। আলুর দাম বৃদ্ধিতে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে উপজেলার বিভিন্ন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আলু সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করে তুলছে এমন সম্পৃক্ততা পাওয়া গেলে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এসময় আমার সঙ্গে উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin