বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবায় জাতীয় নির্বাচনে নাশকতার অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশ সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে জাতীয় নির্বাচনে ককটেল ও বোমা বিষ্ফোরণ এবং অবৈধ অস্ত্র ও বেআইনি ভাবে ভোটে বাধাঁ প্রদান করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২৭ ই আগস্ট) পবা থানায় বাদী হয়ে মামলাটি করেন নওহাটা পৌরসভার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের হাবিব মিয়া। পবা থানায় মামলা নম্বর-৪ এ এজাহারে বলা হয়েছে বাদী গত ২০১৮ সালের ১২ই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা সাড়ে ১১ টার সময় বাদী সহ স্থানীয় লোকজন ভোট দেওয়ার উদ্দেশ্য নিজ ভোট কেন্দ্র পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, পবা, রাজশাহীতে পৌঁছাইলে ১ নং আসামী হাফিজুর রহমান হাফিজ এর হুকুমে ৪ নং আসামী নাজমুল ইসলাম বারিক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায় এবং সকল আসামীগণ পরস্পর যোগসাজসে অবৈধ ভাবে ভোট প্রদান করতে বাধা দেয়।

মামলার এজাহারে ১ নম্বর আসামী করা হয় পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান হাফিজ কে, ২ নম্বর আসামী করা হয় নওহাটা পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র দিদার হোসেন ভূলু, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও নওহাটা পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র আজিজুল হক কে মামলার ৩ নম্বর আসামী করা হয়েছে। মামলায় যথাক্রমে আসামী করা হয়, নাজমুল ইসলাম বারীক, আব্দুল বারী খাঁন, শফিকুল ইসলাম শফিক, কামরুল হাসান, খাইরুল (হাজী) , রুকু, সুমন, জয়নাল, রোমেল, রাব্বি, জেনার, নজরুল, জিয়া, ইমাম, রিংকু, শহিদুল ইসলাম, আনারুল ইসলাম (আনার), জনি, আসাদ, রাজু, পলাশ ও সোহান সহ অজ্ঞাত আরো ২০-২৫ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়।

এই বিষয়ে পবা থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin