সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় জুলাই পূর্নজাগরণে সমাজ গঠনে (ভার্চুয়াল) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এদিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১৫টি হুইল চেয়ার, ট্রাই সাইকেল ৩টি, কর্নার চেয়ার ১টি, অক্সিলারি ক্রাচ ১টি এবং এলবো ক্রাচ ১টি এবং উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইল চেয়ার বিতরণ করা হয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসুচির আওতায় হড়গ্রাম ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ‘ভিডব্লিউবি কার্ড’ বিতরণের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের এক হাজার ৪৩৯ জন উপকারভোগী এই সুবিধা পাবে। কর্মসুচির আওতায় জুলাই ২০২৫ হতে জুন ২০২৭ মেয়াদে উপকারভোগীদের দুই বছর প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে।

স্থানীয়ভাবে (ভার্চুয়াল) শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, বিএমডিএ কর্মকর্তা জামিনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, ইউআরসি ইন্সট্রাক্টর মোসা রেহেনা আকতার, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, ইউডিএফ জাকিয়া সুলতানা, উপজেলা সমজিদ কমপ্লেক্সের পেশ ইমাম গোলাম মাওলা সহ জুলাইযোদ্ধা ও আহত পরিবারের সদসবৃন্দ, ইউসেপ রাজশাহীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী ও ভাতাভোগী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য রাজশাহীতে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ৮০ জন, এ ও বি ক্যাটাগরিতে ৬ জন এবং সি ক্যাটাগরিতে ৭৪ জন। এর মধ্যে পবা উপজেলাতে রয়েছে ৮ জন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin