সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু” বিষয়ে সংবেদনশীলতা তৈরী কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত, “ভয়েসেস ফর চেঞ্জ-এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভার্নেন্স, সোস্যাল জাস্টিস এন্ড জেন্ডার ইকুয়ালিটি” প্রকল্পের আওতায় বড়গাছী উচ্চ বিদ্যালয় ও কলেজে “জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু” বিষয়ে যুব এবং স্বেচ্ছাসেবকদের সংবেদনশীলতা তৈরী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টায় অত্র কলেজের হলরুমে সমতা নারী কল্যাণ সংস্থা’র আয়োজন ও বাস্তবায়ন সহযোগিতায়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং নাগরিকতা জিএফএ এর কারিগরি সহযোগিতায় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খান ফাউন্ডেশন রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় কার্যক্রমে অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জেকের আলী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রহিমা বেগম। সার্বিক সহযোগিতায় ছিলেন খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার।

এসময় উপস্থিত ছিলেন দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বারনই লোকসাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক রায়হান আলী জুয়েল, নাগরিক ফোরাম পবা উপজেলার সভাপতি মাসুদ রানা, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান তেনজিনসহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অতিথিবৃন্দ জেন্ডার বৈষম্য দূরীকরণ, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত, পরিবেশ সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয় এবং সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। শেষে উপরোক্ত বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin