রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় নিরাপদ খাদ্য উৎপাদনে বালাইনাশক ব্যবহারে সচেতনতামুলক প্রশিক্ষণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় নিরাপদ খাদ্য উৎপাদনে বালাইনাশক ব্যবহারে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে বালাইনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে কৃষকদের সহযোগিতা করতে ৪৫জন কৃষকদের মাঝে বিনামূল্যে নিরাপদ পোশাক ও স্প্রে-চার্জার মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ইনতেফা এর আয়োজনে বালাইনাশক ব্যবহারে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মান্নান।
তিনি বলেন, খাদ্য শুধু পেট ভরানোর উপকরণ নয়, এটি আমাদের শরীরের গঠন, রোগ প্রতিরোধ, মানসিক সুস্থতার জন্য সম্পর্কিত। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সচেতন হতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অন্যদের কেউ সচেতন করতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার উৎপাদনে সকলের সহযোগিতায় উন্নত খাদ্য উৎপাদন সম্ভব। আমরা সবাই সুস্থ থাকতে চায়, তাই নিরাপদ খাদ্য উৎপাদন করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা ও পরামর্শ প্রদানে উপজেলা কৃষি অফিস সমসময় উন্মুক্ত বলেও জানান তিনি।

সচেতনমুলক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ইনতেফা রাজশাহীর বিভাগীয় সমন্বয়কারী আব্দুল বারিক। এসময় তিনি নিরাপদ বালাইনাশক ব্যবহারের নিরাপদ পদ্ধতি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ধানসহ বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধে ইনতেফা কর্তৃক উৎপাদনকৃত বিভিন্ন বালাইনাশক পন্যের ব্যবহার বিধি সম্পর্কে কৃষকদের মাঝে আলোচনা করেন।

তিনি বলেন, নিজে জেনে শুনে তা বাস্তব কর্মক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন করবো। সেইসাথে প্রতিবেশী কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবো। আমাদের জমি রাসায়নিক সার ও কীটনাশক অতিমাত্রায় ব্যবহারের ফলে মাটির পুষ্টি কমে যাচ্ছে। এজন্য কৃষকদের বেশি পরিমানে জৈব্য সার ব্যবহার করার পরামর্শ দেন। এছাড়াও তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ কর্মসূচি সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে। সবাইকে একটি করে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন।

ইনতেফা রাজশাহীর টেরিটরি অফিসার সাব্বির আহমেদ এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রায়হান উদ্দিন, ইনতেফা রাজশাহী জেলা সমন্বয়কারী শহিদুল ইসলাম ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ সহ ইনতেফা বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin