সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার আয়োজনে ‘বিশ্ব পানি দিবস’র আলোচনা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “ওয়াটার এন্ড জেন্ডার” প্রতিপাদ্যে রাজশাহীর পবায় বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার আয়োজনে “পানি অধিকার মানে খাদ্য অধিকার, পানি অধিকার মানে জীবিকার অধিকার” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ইউসেপ বাংলাদেশ মিলনায়তন, পবা, রাজশাহীতে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক মো. হাসিনুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহীর সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।

আলোচনায় অংশগ্রহন করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম, বারসিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, বাপা রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিনা বেগম, দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক ওয়াজেদ আলী খান, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল, দৈনিক শানসাইন পত্রিকার স্টাফ রিপোর্টার সরকার দুলাল মাহবুব, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন হরিয়ান ইউপি সদস্য আবু জাফর ইবনে আলম প্রমিজ, গ্লোবাল ওয়ান এর প্রতিনিধি সামসুল ইসলাম, সমাজসেবক হাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, বাপা রাজশাহীর কোষাধ্যাক্ষ জাহিদ হাসান, বাপা মোহনপুর উপজেলার নেতা আব্দুস সালাম, বাপা পবা উপজেলা সাংগঠনিক সম্পাদক মনিরা বেগম ও বাপা সদস্য বিশাল রহমানসহ বাপা সদস্য, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভায় উন্মুক্ত আলোচনায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ, ভূগর্ভস্থ পানির অপচয় রোধ, সিটি কর্পোরেশন এলাকাসহ শিল্প-কারখানার অপরিশোধিত তরল বর্জ্য এবং শহরের বর্জ্য সরাসরি নদীতে ফেলা বন্ধ করা, জনসচেতনতা বৃদ্ধি ও খননের মাধ্যমে নদ-নদীর পানি রিজার্ভ করা, নদী দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্মিলিত অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin