বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবায় বিএনপি নেতা মিলনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা যুবদলের আয়োজনে আলীগঞ্জ এলাকার বেলালের মাফে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বার বারা কারা নির্যাতিত, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অসুস্থ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে একইস্থানে হড়গ্রাম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মুন্নাফ আলী মুন্নাফ, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহীন আলী সান্নান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরু, সোহেল রানা, হাবিবুর রহমান হাবিব, আবুল কাশেম, আসাদুজ্জামান বাবু, রাজু আহমেদ ও হান্না আলী, সদস্য রবিউল আওয়াল, মুস্তাফিজুর রহান জিয়া, সোহাগ রানা, রবিউল ইসলাম, রনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবলু, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সিরাজ, পবা উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন।

পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আব্দুল ওহাব, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, হাসান ও হড়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin