সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় বিসমিল্লাহ ফাউন্ডেশন’র ৫০০ দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান

  • প্রকাশ সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ইদুল ফিতর উপলক্ষে পবা উপজেলা বিভিন্ন এলাকার পাঁচশত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বিএনপির তরুণ নেতৃবৃন্দের সংগঠন বিসমিল্লাহ ফাউন্ডেশন। সেই লক্ষ্যে শুক্রবার বাদ জুম্মা নওহাটা পৌরসভার বায়া বাজার এলাকায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে তিনি বলেন, বিএনপি সর্বদা জনগণের দল। বিএনপি সকল মানুষকে নিয়ে দেশের উন্নয়ন ও পথ চলছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

মিলন আরো বলেন, আর দুইদিন পরেই হয়তবা ইদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ঈদে যেন কোন পরিবার একটু মিষ্টি মুখ ও খাবার থেকে বঞ্চিত না হয় সেজন্য বিএনপি পাশে আশে। বিএনপি বিভিন্ন স্থানে এই ধনের ঈদ উপহার প্রদান কলে আসছে। শুক্রবারও এর ব্যতিক্রম ঘটেনি। বিসমিল্লাহ ফাউন্ডেশন এই মহতি কাজে এগিয়ে এসেছে। তিনি বলেন, পতিত সরকার দেশটাকে শত বছরের জন্য পিছিয়ে নিয়ে গেছে। বিএনপি সেই পিছিয়ে পড়া দেশটাকে আবারও ঘুওে দাঁড়ানোর জন্য কাজ কওে যাচ্ছে। যদিও বিএনপি এখন ক্ষমতায় নেই। তবু বর্তমান সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু এই সহযোগিতা আর বেশীদিন নয়। দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি ঈদ উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম ডনির সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের জিএম রফিকুল ইসলাম রোকন সঞ্চালনায় ও নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মিজানুর রহমান মিলন এর সার্বিক তত্ত্বাবধানে এ সময়ে উপস্থিত ছিলেন, পবা বিএনপির প্রবিন নেতা নহির উদ্দিন মন্ডল, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল হামিদ সরকার, সাবেক সহ-সভাপতি আলেফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, নওহাটা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম, নওহাটা তাঁতি দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী, মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক সমসের আলী, যুব নেতা রিয়াদ, রনি, জনি, সুজন, বাবুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহমত আলী, ছানোয়ার, সোহাগ, ছাত্রদলের সভাপতি টিটু, পৌর ছাত্রদলের সদস্য সাব্বির ও রিপনসহ বিসমিল্লাহ ফাউন্ডেশনের সদস্য সুমন আহমেদ, নাইম হোসেন ও মুন্না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin