সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে এফ.এফ.সি শাকিব দল চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার ডাঙ্গের হাট মহিলা কলেজ সংলগ্ন মাঠে দুইদিনব্যাপি শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে এফ.এফ.সি শাকিব দল মিয়াপুর সেভেন স্টার দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শনিবার বিকেলে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ ও অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক কবির উদ্দিন।

হুজরীপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি পরিবারের আয়োজনে জাতীয়তাবাদী দল পবা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, পবা উপজেলা বিএনপি’র সদস্য গোলাম মুজাহিদ ও সেলিম রেজা, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য মাজদার হোসেন, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডাভোকেট তারেক হোসেন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, জাতীয়তাবাদী আইন ফোরাম রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান ফুয়াদ, হুজরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হুজরীপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান খান, হুজরীপাড়া ইউনিয়ন যুবদল নেতা আতিকুর রহমান টিপু, ৪নং ওয়ার্ড যুবদল নেতা আশরাফুল ইসলাম রাজবি, ছাত্রনেতা সাকিব ও নাজমুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পতিত সরকারের আমলে বিএনপি’র নামে কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। আইনশৃংখলা বাহিনী দিয়ে বাধা প্রধান করতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরে সকলের মনে এখন স্বস্তি ফিরে এসেছে। যার প্রমান আজকের খেলায় মানুষের ঢল। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন সুষ্ঠু ও সুন্দর সমাজ ও দেশ গঠন করা যায়। তেমনি একজন মানুষের শরীর গঠনে সহায়তা করে। সেইসাথে মাদক থেকে বিরত রাখে।

তিনি আরো বলেন, তিনি সর্বদা খেলাধুলা ভালবাসেন। যেখানেই খেলা হোক জানতে পারলে তিনি ছুটে যান। আগামীতেও এই ধরনের টুর্নামেন্টের জন্য তাঁর সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করে সকল দর্শক ও আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে মেডেল, নগদ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin