রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

পবায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ, অভিযান পরিচালনা, আইন শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময়ে নির্বাহী অফিসার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সার্বিক বিষয়ে সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেক্লাবের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, সম্পাদক ও দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার সরকার দুলাল মাহবুব, দৈনিক সোনার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান পলাশ, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার পবা প্রতিনিধি ইউসুফ চৌধুরী, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সবুজ হোসেন, দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার পবা প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক উত্তর কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার অসিত কুমারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin