মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পবার হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দারুশা স্কুল মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল জাতীয় ও স্থানীয় মরহুম নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আশু রোগ মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ সকল তৃনমুল নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা এবং নিদর্লীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবুল কালাম আজাদ। অত্র ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি’রর সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা বাচ্চু, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড ও পবা উপজেলা বিএনপি’র সদস্য মোজাহার মেম্বর।

উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম মাস্টার, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এইচ রানা, সদস্য মোজাফ্ফর হোসেন, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক তারেক, পবা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, মাজদার আলী, নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজাদ আলী, পবা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, হুজরীপাড়া ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ ও সদস্য সচিব আমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে এখন চরম নৈরাজ্য চলছে। মানুষের কোন অধিকার নেই। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির ফলে মাানুষ দিশেহারা হয়ে পড়েছে। নেই ভোটের ও কথা বলার অধিকার। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হলে, এই ফ্যাসিস্ট ও নিশি রাতের সরকারকে দ্রুত ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে ঈদের পরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে সকলকে সক্রিয় অংশগ্রহন করার আহবান মিলন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin