নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়। রোববার ওর্য়াল্ড ভিশন পবা এরিয়া অফিস হলরুমে রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার মাসুদ রানা এবং স্পনশরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার ডেভিড বাসকেসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ওয়ার্ল্ড ভিশন এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। তিনি প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করার কথা ব্যাক্ত করেন। বক্তব্য শেষে প্রধান অতিথি দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন নারীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।