নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা কৃষকলীগের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়্যু কামনা করে দোয়া মাহফিল শেষে জন্মদিনের কেক-কাটা হয়। বুধবার বিকাল ৫টায় নওহাটা মহিলা কলেজ মিলনায়তনে পবা উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রানা, নওহাটা পৌর কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি আলমগীর নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মুকুল আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান সামাদ ও সুজন কবির, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসাদুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক সোহেল রানা, দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুকুল, হড়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, বড়গাছী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জনি হোসেন, সদস্য ইব্রাহিম কাজী ও আমিনুল ইসলামসহ কৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।