সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় দামকুড়া ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা ও আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার মুরারীপুর কেন্দ্রীয় গোরস্থান কমিটির পক্ষ থেকে পবার ৩নং দামকুড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়। শুক্রবার (২১ জানুয়ারী-২০২২) সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোরস্থান কমিটির সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং দামকুড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাদেকুজ্জামান, মুরারীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম শামশুল আলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিজুল হক তোতা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন হাবিব, সংরক্ষিত নারী সদস্য রেহেনা বেগম টুকু, আলহাজ আব্দুস সোবহান, আব্দুল গফুর বুঝান ও আইয়ুব নবীসহ গ্রামের সকল শ্রেণীর জনগণ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মুরারীপুর কেন্দ্রীয় গোরস্থানের সভাপতি মাসুদ রানা। এলাকাবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাদেকুজ্জামান কাগল গ্রামের রাস্তা সংস্কার ও ড্রেন ব্যবস্থাপনা, গোরস্থানের দেয়াল পুন:সংস্কার, বাথরুম তৈরি, জানাজার মাঠ ছলিং, মুরারীপুর কেন্দ্রীয় মসজিদের রাস্তা সংস্কার ও ঈদগাহের রাস্তাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুরারীপুর কেন্দ্রীয় গোরস্থানের সাধারণ সম্পাদক নিরাবুল ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin