নিজস্ব প্রতিবেদক: : “বর্ণবাদ দূর করি শান্তি গড়ে তুলি” এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষে রাজশাহীর পবায় মেনোনাইট সেন্ট্রাল কমিটির সহযোগীতায় ও মাসাউসের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২২ পালিত হয় । এই দিবস উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয় । যেখানে ফ্রিতে ব্লাড গ্রুপ পরিক্ষার জন্য স্বাস্থ্য ক্যাম্প, জলবায়ু কু-প্রভাব থেকে পরিবেশকে রক্ষার জন্য বৃক্ষ বিতরণ কর্মসূচির সাথে সাথে মাসাউসের একটি কর্ণার রাখা হয় যেখানে তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয় । এছাড়াও তারা বর্ণাঢ্য র্যালি নিয়ে দামকুড়া হাট প্রদক্ষিণ করে দামকুড়া হাট গরুহাটা শেষ করেন। সেখানে আলোচান সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাসাউস এর নির্বাহী পনিরচালক মেরিনা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে ছিলেন পবা উপজেলা সমাজ সেবা অফিসার ইমাম হাসান শামীম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী, প্রভাষক বশির হোসেন ও সি.এস.এম ইসচার্জ ইসমত আরা নয়ন।
পিস প্রকল্প সুপারভাইজার তরিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।