নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা যুবদলের আয়োজনে পবা উপজেলা ও নওহাটা পৌরসভা যুবদলের কর্মিসভা ও ফরম বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ এইচ এম ওবাইদুর রহমান সুইট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর হাসান, সাদ্দাম হোসেন, জেলা যুবদলের সদস্য সুলতান আহমেদ, মোজাফফর হোসেন মুকুল ও ইফতে খারুল ইসলাম ডনি। আরও উপস্থিত ছিলেন পবা ও নওহাটা পৌর যুবদলের নেতৃবৃন্দ। পরিচালনায় পৌর যুবদলের সাবেক আহবায়ক সুজন মোল্লা।