শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

পবা উপজেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা বিএনপি’র আয়োজনে দামকুড়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, ও শাহজাহান আলী, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাবেক চেয়ারম্যার সোহেল রানা, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুস সালাম, পবা উপজেলা বিএনপি’র সদস্য সান্নান ও মুন্নাফ, পারিলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মকলেসুর রহমান, নজরুল ইসলাম, দর্শন পাড়া ইউনিয়ন বিএনপি’রর সদস্য সচিব রফিক, বিএনপি নেতা ইব্রাহিম, জবেরের আলী, নওশাদ, রজব, মুকুল, হান্নান, ইয়াকুব, আজিজ, রিয়াজুল ও আনারুল।

আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুলসহ পবা উপজেলা বিএনপি’রর অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্র্মী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে ঈদের পরে সরকার পতনের আন্দোলন শুরু হবে। এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করার জন্য নেতাকর্মীর ও সাধারণ জনগণকে আহবান জানান তিনি।

বক্তব্য শেষে মরহুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকো সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ সকল মৃত মসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং অসুস্থ তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী সুস্থ্যতা ও মুসলিম জাহানের শান্তিকামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin