বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জামান’র কুলখানি

  • প্রকাশ সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পারিলা ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক আক্তারুজ্জামান (জামান) এর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে পারিলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের আয়োজনে সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোকলেসুর রহমান রেন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সাহেব জাদা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মামুন-সহ জেলা ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী বৃন্দ। উল্লেখ্য গত ২৮ আগস্ট বৃহস্পতিবার নিজ বাস ভবন পারিলা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৬ বছর। বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin