শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পবা যুবদলের বিক্ষোভ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি সার বিতরণে কোনো কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানকে বিএমডিএ এর ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দিলো দুর্বৃত্তরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাবি ছাত্রদল শাখার বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের জহুরুল ও রেজাউল বহিষ্কার

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেশ কয়েকদিন থেকে পলাতক খুনি হাসিনার দোসররা দেশে অরাজকতার সৃষ্টি করছে। তারা পলাতক ফাঁসির আসামী খুনি হাসিনা ও সাবেক এমপি মন্ত্রীদের নির্দেশনায় খুন, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে এবং যানবাহনে চোরাগুপ্তাভাবে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ করছে। সেইসাথে গার্মেন্টস সেক্টরকেও তারা অস্থিতিশীল করে রেখেছে।
দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার নগরীর রেলগেট ও মতিহার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে যোগ দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলি, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্যসচিব রজব আলী, মহানগর যুবদলের সদস্য তানভীর আহমেদ হিরা, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মাইনুল ইসলাম হারু ও দিপু সরকার এবং সাবেক যুবনেতা মুকুল ও আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদিকে, মতিহার এলাকায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক আল মামুন বাবু ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মানিক। এ ছাড়া মতিহার থানার অন্তর্গত ছয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin