সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পানির দাম পুনঃনির্ধারণ না করলে রাজশাহী ওয়াসার বিরুদ্ধে কঠোর আন্দোলন, মানববন্ধনে নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একলাফে পানির দাম তিনগুণ বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রমানিক দেবু, রাজশাহী আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আব্দুল মতিন।

আরো বক্তব্য রাখেন এফএফ ফাউন্ডেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, পরিবেশ আন্দোলন বাপা’র সহ-সভাপতি সাংবাদিক শ. ম সাজু, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট শফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার, ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রনি, জেলা লোকমোর্চার সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, নারীনেত্রী ও কবি খোশবু জান্নাত যুবনেতা কেএম জোবায়েদ জিতু, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান, সোনিয়া বেগম ও অপর্ণা সেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ধরনের গণশুনানি ছাড়াই রাজশাহী ওয়াসা একলাফে পানির দাম তিনগুণ বাড়িয়েছে। গত পহেলা ফেব্রুয়ারি হতে তাদের বেঁধে দেয়া নতুন দাম কার্যকর হয়েছে। কিন্তু সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াসার সরবরাহ করা পানিতে মানুষের মল বা কলিফম ব্যাকটেরিয়া পাওয়ার কথা প্রকাশিত হয়েছে। এছাড়া, ওয়াসার সরবরাহ করা পানি নোংরা, দূষিত ও পানের অযোগ্য। একারণে টাকা দিয়ে পানি কিনেও তা মানুষ পান করতে পারেন না। অনেক দরিদ্র মানুষ ওয়াসার পানি পান করছেন বাধ্য হয়ে। এতে ডায়রিয়া ও আমশয় ও চর্মরোগসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এমন কি তীব্র আয়রনের কারণে কাপড় কাচা ও ঘরগৃহস্থালির কাজ করার বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পানির গুণগতমান বৃদ্ধি না করেই ওয়াসা তরিঘরি করে দাম বাড়িয়েছে। এতে সাধারণ মানুষ সংক্ষুব্ধ । কিন্তু এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওয়াসার।

বক্তারা আরো বলেন, পানি বিশুদ্ধকরণের নামে বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা খরচ করে প্রকল্প বাস্তবায়ন করা হলেও সেগুলো মুখথুবড়ে পড়েছে। ফলে পুরাতন পদ্ধতিতেই পানি সরবরাহ করা হচ্ছে। রাজশাহী ওয়াসা পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এছাড়াও সাবমার্শিবল পাম্প স্থাপন করতে গেলে তাদের অনুমতি ও টাকা দিতে হবে। নিজির টাকায় এই পাম্প স্থানপন করতে গেলেও ওয়াসা বাঁধা দিচ্ছে। জনগণ এটা কখনো মানবে না।

তারা বলেন, দেশের এই করোনাকালীন সময়ে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। জনগণের স্বার্থে ভুর্তকি দিয়ে সুপেয় পানি সরবরাহে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজশাহীর গণমানুষের আয়ের সাথে সংগতি রেখে গণশুনানির মাধ্যমে পানির দাম পুনঃনির্ধারণে ওয়াসার প্রতি আহবান জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin