রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

  • প্রকাশ সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার জাতীয় সংসদে সংসদীয় কমিটির সভায় তাঁকে সভাপতি করা হয়েছে বলে জানা গেছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি করায় এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। সেইসাথে তাঁর উপরে অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে জানান তিনি।

এসময়ে তিনি বলেন, তাঁর নেতৃত্বে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং নদী রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ ও সেচব্যবস্থার উন্নয়নে নতুন গতি আসবে। রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরেই পদ্মা নদীর ভাঙন, নদী খনন, পানি সংরক্ষণ এবং সেচসুবিধা সম্প্রসারণের মতো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। পানি সম্পদ দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, নদী রক্ষা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়নে তিনি কাজ করবেন। তিনি বলেন, পদ্মা হচ্ছে উত্তরবঙ্গের জন্য আশির্বাদ। কিন্তু পার্শবর্তী দেশ ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে পদ্মা নদীকে মেরে ফেলেছে। এছাড়াও ভারত তিস্তা নদী নিয়েও নানা তালবাহানা করছে। অভিন্ন সকল নদীর পানির হিস্যা নিয়ে তিনি কাজ করবেন বলে উল্লেখ করেন।

সভাপতি আরো বলেন, কৃষিকে বাঁচাতে হলে পানির প্রয়োজন। এজন্য সরকার খাল খনন কর্মসূচী পালন করছেন। ইতোমধ্যে দেশে অনেক খাল খনন করা হয়েছে। যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো পর্যায়ক্রমে খনন করার ব্যবস্থা করা হবে। শুধু তাইনয় এটা যেন টেকশই হয় এবং সারা বছর পানি প্রবাহ থাকে তার ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি। এই সকল কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করায় রাজশাহী পবা উপজেলা ও জেলা বিএনপি এবং সাধারণ জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসাথে সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকেও তাঁরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin