নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া পৌর সভায় জাতীয়তাবাদী দল বিএনপি পৌর বিএনপি’র কমিটি গঠন করার লক্ষে শুক্রবার দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সভাপতি পদে মোট তিনজন, সাধারণ সম্পাদক পদে দুই জন ও সাংগঠনিক সম্পাদক পদে দুই জন প্রতিদন্দিতা করনে। এর মধ্যে সাংগঠনিক পদে প্রতিদন্দি না থাকায় বিনা প্রতিদন্দিতায় তারা নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে যারা নির্বাচন করেন তারা হলেন- আসাদুল ইসলাম আশা, চেয়ার প্রতিক, বজলুর রহমান আনারস প্রতিক ও আবুল হোসেন ছাতা প্রতিক। এর মধ্যে বজলুর রহমান সভাপতি নির্বাচিত হন।
এদিকে সাধারণ সম্পাদেক পদে হাসিবুল ইসলাম গোলাপফুল প্রতিক এবং আব্দুর জাব্বার চাঁন্দু আম প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করেন। এর মধ্যে হাসিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদন্দিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন আলাউদ্দিন ও মনিরুল ইসলাম। উল্লেখ্য সকাল ১০টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৯। এর মধ্যে ৩৭৬ ভোট কাস্ট হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের দিনের কর্মসূচী উদ্বোধন করা হয়। বিএনপি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক উদ্বোধন হিসেবে এই নির্বাচনে ভোট গ্রহনের উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এবং পুঠিয়া থানা বিএনপি’র আহ্বায়ক আবু বকর সিদ্দিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, সদস্য রোকনুজ্জামান আলম, গোলাম মোস্তাফা মামুন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে ভোট গ্রহন পরিদর্শন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি এই দলনের গণতান্ত্রিক পদ্ধেিত দেখে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আয়োজক দায়িত্বপ্রাপ্তদের পরামর্শ দেন। অপর দিকে নির্বাচনের ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।