সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

প্রতিহিংসার করে রাজশাহীতে সাবেক যুবদল নেতাকে বহিষ্কারের অভিযোগ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিহিংসার বশবর্তী হয়ে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সুইট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি। এছাড়া মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে নিউ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদের,রাসিক ১৩নং ওয়ার্ড সাবেক ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম মিলু ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহনগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সাবেক যুবদল নেতা সুইট বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে আমার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানতে পেরেছি। আমার সাময়িক বহিষ্কার আদেশটি একটি ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক আচরণ বলে আমি মনে করি। আমার জানামতে এটি অনৈতিক ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। কোনো আহ্বায়ক কমিটির কোনো নেতা বহিষ্কার করার এখতিয়ার রাখে না।
সুইট আরও বলেন, তারা শোকজ বা অবহিত বা কেন্দ্রকে সুপারিশ করতে পারেন। কেন্দ্র বা পার্টির চেয়ারম্যান সিদ্ধান্তের মালিক। যে ঘটনায় আমাকে বহিষ্কার করা হয়েছে, সেই ঘটনার সঙ্গে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা মুঠোফোনের মাধ্যমেও জড়িত ছিলাম না। এ ঘটনায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ করেন আবুল কালাম আজাদ সুইট।
সুইট আরো উল্লেখ করেন যারা বিভিন্ন অফিসে গিয়ে টেন্ডার বাজি করছে, বাস ও ট্রাক মালিক সমিতি দখল করছে, ২৭ নং ওয়ার্ডে বালিয়াপুকুর সেরিকালচার গেট সংলগ্ন ওয়ার্কার্স পার্টি অফিস দখল করে উদ্ভোধন করছে এবং ব্রিটিশ কাউন্সিল দখল করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না । এ বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বিষয়টি গভীরভাবে বিবেচনা করার অনুরোধ জানান তিনি ।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ইতিমধ্যে টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক বিশ্বনাথ ব্যানার্জীর স্বাক্ষাৎকার নিয়েছেন। সেই ভিডিও স্বাক্ষাৎকারে তিনি কোথাও আমার নাম উচ্চারণ করেন নাই এবং আমাকে চেনেন না বলে তিনি জানিয়েছেন। অথচ বিএনপি রাজশাহী মহানগর এই হটকারী বা নিয়ম বহির্ভূত সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করলেন না । এতে স্পষ্ট বোঝা যায় এটি একটি প্রতিহিংসা মূলক সিদ্ধান্ত । তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান । সেইসাথে ঘটনাস্থলে তদন্ত করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানায়ন সুইট।
এ বিষয়ে বিএনপি রাজশাহী মহানগর দাবি, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আবুল কালাম আজাদ সুইটকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বিএনপির রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, সুইট আমাদের ছোট ভাইয়ের মতো। প্রতিহিংসা করে কিছু করা হয়নি। দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের দলের শক্ত অবস্থান রয়েছে। সুইটের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের নির্দেশনার আলোকে এই বহিষ্কার আদেশ দেয়া হয়ছে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin