বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগর যুবলীগের র‌্যালি ও পথসভা

  • প্রকাশ সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহীর জনসভা সফল ও সার্থক করতে নগরীতে যুবলীগের র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে মহানগরীর ১৬ নম্বর, ১৭ নম্বর পূর্ব ও পশ্চিম এবং ১৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি আমচত্বর থেকে শরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নওদাপাড়া বাজারে এসে শেষ হয়। সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, সহ-সভাপতি মোখলেছুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, সহ-সম্পাদক শরিফুল ইসলাম ও সৈয়দ ইউসুফ এবং অর্থ সম্পাদক রাজীব মতিন।

এছাড়াও মহানগরীর ১৬ নম্বর, ১৭ নম্বর পূর্ব ও পশ্চিম এবং ১৮ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin