নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা বিদস উপলক্ষে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম দুখু, সাধারণ সম্পাদক সামাদ খান, সিনিয়র ফটো সাংবাদিক ফরিদ আকতার পরাগ, জাভিদ অপু ও কবীর তুহিন।
আরো উপস্থিত ছিলেন ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, অর্থ সম্পাদক মিলণ শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান ও নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল। এছাড়াও ফটো সাংবাদিক শরীফুল ইসলাম তোতা, গুলবার আলী জুয়েল, সৌরভ, শামীম ও কাবিলসহ অত্র এসোসিয়েশনের অন্যান্য সদস্য গণ।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে বাংলাদেশ নামে স্বাধীন ভূখন্ড রচিত হয়েছে। তাঁর ডাকে দেশের সকল শ্রেণি পেশার মানুষ যুদ্ধে ঝাপিয়ে পরে দেশষকে স্বাধীন করেছিলেন। এই স্বাধীনতা আনতে লক্ষ লক্ষ মানুষকে প্রান দিতে হয়ে। লক্ষ লক্ষ মা-বোনর সম্ভ্রম চলে গেছে। এছাড়াও ২৫ মাচ কাল রাতে পাকা হানাদার বাহিনী দেশের সাধারণ মানুষসহ বৃদ্ধিজীবী, আইন শৃংখল্ াবাহিনীর সদস্য, শিক্ষক, ছাত্রসহ সকল শ্রেণি পেশার মানুষের উপরে নির্বিচাওে গুলি চালিয়ে হত্যা করেছিলো বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্য শেষে সকল শহীদদেও আত্মার মাগফিরাত কামনা কওে দোয়া ও মোনাজাত করা হয়।