নিজস্ব প্রতিবেদক: ব্যাংক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপি আবু সাঈদ চাঁদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে আবারো রাজপথ থেকে আন্দোলন গড়ে তোলা হবে। বিগত সরকারের আমলে কৃষক, কর্মচারী, বিভিন্ন শ্রমিকদেও ঋন দেয়া হয়নি। কোটি কোটি টাকা ঋণ দেওয়া হয় আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিবর্গকে। অথচ কৃষক ও কর্মচারী শ্রমিকদের লোন দেয়া হয় না।
যদিও দুই পাঁচ লাখ টাকার লোন দেয়া হয়। তা আবার বছর গেলে গলা চেপে ধরে । কোটি কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের বাড়িতে পুলিশ যায় না। আর কৃষক, কর্মচারী মানুষদের বাড়িতে পুলিশ যায়। এই বৈষম্য আমাদের দূর করতে হবে। মঙ্গলবার বিকেলে লক্ষীপুর সোনালী ব্যাংককে অফিস চত্বরে সোনালী ব্যাংক এমপ্লয়ী এসোসিয়েশন রাজশাহী জেলা কমিটির আয়োজনে ব্যাংক কর্মচারীর সমাবেশে এই সব কথা বলেন তিনি।
আলমগীর কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংকের সিবিএ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন।
আলোচনাক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, সিবিএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সহ-সভাপতি সিরাজ উদ্দীন আহমেদ, এসএম হাবিবুর রহমান ও শাহে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন শেখ, জাহাঙ্গীর আলম ও সহ-সাধারণ সম্পাদক ওয়াজকুরনী শিকদার প্রমূখ।