সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামর সাগরের নামাজে জানাযা মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জানাযায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, আরএমপি কমিশনার আবু সুফিয়ান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক এর সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কমচারী, আত্মীয়স্বজন, এলাকাবাসী, সহকর্মীগণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে নগরীর সপুরা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

পাইলট তৌকিরের নানা আজিজুর রহমান জানান, বিধস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের প্রথম জানাযা ঢাকায় অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেয়া হবে রাজশাহীতে নিয়ে আসা হয়। এদিকে বৈমানিক তৌকিরের মৃত্যুতে শোকের আবহ, পুরো রাজশাহী নগরী জুড়ে। সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেন স্বজনরা। তৌকিরের বন্ধু-বান্ধবসহ পরিচিতজনরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গুলো দোয়ার আয়োজন করেছিলো বলে জানা গেছে। উল্লেখ্য সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি আহত হন। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সি এম এইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin