রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী কলেজিয়েট স্কুল এর ২০০ বছর পূর্তিতে আলোচনা সভা প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সনদ ও নগদ অর্থ বিতরণ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত পবা-মোহনপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন খাদ্যশস্যে সমৃদ্ধ এবং জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

বনলতা এক্সপ্রেস এখন রাজশাহীতে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশ-বিদেশের দর্শক মাতিয়ে আজ ১০ই এপ্রিল, শুক্রবার থেকে রাজশাহীতে শুরু হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সাড়া জাগানো চলচ্চিত্রটি এবার প্রদর্শিত হবে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ GRV Cineplex-এ।
নস্টালজিয়া, সম্পর্কের টানাপোড়েন, জীবনের ছোট ছোট অনুভূতি এবং হৃদয়ের গভীরে ছুঁয়ে যাওয়া গল্পের অনন্য উপস্থাপনায় ‘বনলতা এক্সপ্রেস’ এরইমধ্যেই দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছে। এবার সেই মুগ্ধতা ছড়িয়ে দিতে সিনেমাটি প্রদর্শিত হবে রাজশাহীর দর্শকদের জন্য।
GRV Cineplex  রাজশাহী-তে প্রতিদিন ছবিটির থাকবে তিনটি শো। শো টাইম নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট এবং রাত ৯টা। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে উপভোগ করার জন্য এটি হতে পারে এক অনন্য সিনেমা অভিজ্ঞতা।
আয়োজকরা জানিয়েছেন, সুন্দর গল্প, নির্মাণশৈলী এবং আবেগময় উপস্থাপনার কারণে ‘বনলতা এক্সপ্রেস’ সকল বয়সী দর্শকের কাছেই হয়ে উঠতে পারে বিশেষ আকর্ষণের কেন্দ্র।
সিনেমা প্রেমীদের জন্য টিকিট বুকিং এরই মধ্যেই চালু হয়েছে। আগ্রহীরা অনলাইনে www.grvcineplex.com ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে হটলাইন: ০১৮৭৭-৭৬৬৯৫২ নম্বরে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin