নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে টেকসই ধান উৎপাদন অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং:(IOT) ব্যবহার করে পানি সেন্সর ওঙঞ সেচ এবং কম কার্বনযুক্ত ধান চাষের পাইলট পরীক্ষা ফলাফল শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এবং ডাসকো ফাউন্ডেশন (DASCOH) যৌথ আয়োজনে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের পদ্মা হল রুমে টেকসই ধান উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তারিকুল আলম (অতিরিক্ত সচিব)। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষক ধান উৎপাদনে গুরুত্ব দেয় বেশির ভাগ সময়। তাই এ অঞ্চলের কৃষকরা সব সময় পানি নিয়ে চিন্তা করে। বিএমডিএ কর্তৃপক্ষ এখন কৃষককে বোঝানর চেষ্টা করছে কোন ফসল গুলোতে পানি কম লাগবে সেই ফসল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। বরেন্দ্র অঞ্চলে কিছু জায়গায় ধান উৎপাদন করতে নিরুৎসাহী করছেন বলে জানান তিনি।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের যে সব জায়গায় পানির সংকট বেশি, সেই জায়গা গুলোতে অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং:(AWD) পদ্ধতির মাধ্যমে ধান উৎপাদন করা যায়, তাহলে এ প্রযুক্তি তাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে এবং এই প্রযুক্তি ব্যবহার করলে পানির ব্যবহার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে উৎপাদন খরচ হ্রাসের পাশাপাশি মিথেন গ্যাস নির্গমন কমে গিয়ে পরিবেশবান্ধব ধান উৎপাদন সম্ভব হবে। তাই বরেন্দ্র অঞ্চলের কৃষকের পানির সংকট নিরসনে এ ধরনের উদ্যোগকে সর্বাত্বক ভাবে সহযোগিতা করবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম বিএমডিএ, এডিবি’র প্রধান অর্থনীতিবিদ ড. তাকাশি ইয়ামানো ও ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেন, ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা ও (AWD) প্রজেক্টের কো-টিম লিডার আনোয়ারা বেগম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিএফএ এর সভাপতি আবুল কালাম।